পরমানু গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পরমানু গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৭ এপ্রিল, ২০০৮

দুটি পরমানু গল্প

১। ক্যালিফোর্নিয়ার অগ্নি নিয়ন্ত্রক সংস্থা দাবানলে পুড়ে যাওয়া বনে ক্ষয়ক্ষতির পরিমাপ করতে একাংশে আংশিক পোড়া মৃতদেহ দেখতে পায় । মৃত লোকটি ছিল ভেজা সাঁতারের পোষাক ,ফ্লিপার (সাঁতার কাটার জন্য তাড়নীবিশেষ) আর মুখোশ পরিহিত । পোষ্ট মর্টেম রিপোর্টে বলা হয় লোকটি আগুনে পুড়ে মারা যায়নি বরং মারা গেছে অভ্যন্তরীণ জখমের কারনে । তদন্তকারীরা তদন্ত করে উদঘাটন করেন আসল তথ্য।
দুর্ঘটনার দিন লোকটি বন থেকে মাইলবিশেক দূরে সাগরে যায় সারফিং করতে । দমকল বাহিনীর লোকজন যত দ্রুত সম্ভবআগুন নেভানোর জন্য বিশাল বিশাল বাকেটওয়ালা (বড় বালতি জাতীয়) হেলিকপ্টার ব্যবহার করে । বাকেটগুলো দ্রুত ভরার জন্য সমুদ্রে ফেলা হয় এরপর বনে খালি করা হয় পানি ফেলে । বেচারা লোকের ভাগ্য এমন তার আশ্রয় হয় এমনই একটা বাকেটে । বেচারা!

২। আয়ারল্যান্ডের লোকেরা কৃপণ বলে বেশ খ্যাত । এমনি একজন ভাবি আইরিশ দম্পতির মধ্য কথোপকথন ।
স্ত্রী : তোমার মত কৃপণ লোককে বিয়ে করব না । এই নাও তোমার বাগদানের আংটি ।
পুং: আংটি না হয় দিলে কিন্তু আংটির কেসটা কোথায় । (শেষ)

শনিবার, ২৬ এপ্রিল, ২০০৮

ধরা

মেয়েটাকে আমার দেখতে ইচ্ছে করে , এমন রিনরিন করে কথা বলে যেন মনে হয় কোথাও হাল্কা স্বরে বাশিঁ বাজছে। আমি বলি তোমাকে দেখতে চাই, সামনাসামনি কথা বলব। মেয়েটা হাসে, সামনাসামনি কথা বলতে হবে কেন , মোবাইলে তো কথা বলছিই। আমি নাছোরবান্দা , না একবার দেখা করি কি বল। মেয়েটা অবশেষে সম্মতি দেয়। আমার চেহারা কিন্তু খারাপ আপনি হতাশ হবেন। আমি মনে মনে বলি যার কথা এত সুন্দর সে দেখতে খারাপ হয় কেমনে। শুক্রবারে হেলভেশিয়াতে দেখা করার কথা বলি আমি। মেয়েটা বলে ঠিক আছে। আমি শিষ বাজাতে বাজাতে বাসায় ফিরি।

শুক্রবারে হেলভেশিয়াতে যথাসময়ে সেজেগুজে হাজির হই আমি। বসে থাকতে হয় অনেকক্ষন। রাস্তাঘাটের যে অবস্থা ।মেয়েটা মনে হয় জ্যামে আটকা পড়েছে।

ঘন্টাখানেক পর আমার বউ ঢোকে হেলভেশিয়াতে। আমার কাছে এসে বলে চল, বাসায় চল,অনেক হইছে। আমি আকাশ থেকে পড়ি। এতদিন কথা বলেও কন্ঠস্বর চিনতে পারলাম না। বন্ধুবান্ধবরা কি সাধে আর আবাল বলে আমাকে !

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০০৮

সিগারেট

লোকটি দেখি বেশ ক্ষেপে গেছে। আমি বললাম ভুল হয়ে গেছে ,আর হবেনা। কিন্তু তিনি দমবার পাত্র নন। এটিকেট জানেন না যেখানে সেখানে সিগারেট খেয়ে বেড়ান,পারলে মনে হয় আস্ত মুন্ডুটাই আমার উড়িয়ে দেন তিনি। আমি মনে মনে সিগারেটের জাত তুলে গালাগালি শুরু করি । শালার সিগারেট ,এর জন্য চলন্ত ট্রেনে পর্যন্ত মানুষের গালি খেতে হচ্ছে । ভদ্রলোক আরো কিছুক্ষন গজরিয়ে নিজের আসনে গিয়ে বসেন। আমার খুব বেশী দোষ ছিলনা। ট্রেনের দুই বগির মাঝখানে দাড়িয়ে সিগারেট খাচ্ছিলাম আর খালি দরজার দিকে ধোঁয়া ছাড়ছিলাম , উনি যে এসময়ই নাযিল হবেন কে জানতে পেরেছিল। নিজের উপর বিরক্ত হয়ে আমিও সিটে গিয়ে বসি। ঘন্টাখানেক পর খাবার গাড়ি নামক ট্রেনে একটা বগিতে চা খেতে যাই।

খাবার গাড়িতে কয়েকজন মাত্র লোক ছিল। একজনকে দেখি কাটলেট চাবাচ্ছেন আরাম করে। ওনার তৃপ্তিভরে কাটলেট খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করে। অর্ডার দিয়ে একটা চেয়ার টেনে বসি। এসময়ই পিছনের দিকে ভদ্রলোকটিকে আবার দেখি। চা খাচ্ছেন ,হাতে সিগারেট। বেশ আরাম করেই খাবার গাড়িতে সিগারেট খাচ্ছেন ভদ্রলোকটি।

বুধবার, ১৬ এপ্রিল, ২০০৮

চোর

মফস্বল শহরে বাসা পাল্টানো খুবই ঝামেলার কাজ।ওখানে ঢাকার মত প্যাক এন্ড মুভ জাতীয় সংস্থা থাকেনা।তবু কাজটা প্রায়ই করতে হয়।বাবা সরকারী চাকুরী করেন,বদলীর চাকুরি।গড়ে তিন বছরে একবার বদলী।আমরা দেশের বাড়ী থেকে দু-চারজন লোকজন আনি জিনিসপত্র আনা নেওয়া করার জন্য।একবার বদলীর পর নতুন বাসায় আমার ছোট্ট ওয়াকম্যানটা খুঁজে পাইনা।আম্মাকে বলি ।আম্মা দোষ দেন দেশ থেকে আসা লোকগুলোর।"বুঝিস না চোর-ছ্যাচ্চর এর জাত ,যা চোখে পড়ে তাই নিয়ে যায়।আমিওতো দরজার একটা সাদা পর্দা পাচ্ছিনা।" কাজের মেয়েটা বলে "ভাইজান এরা চুর,আমরার চেনটা নিছে,বিচরাইতেছি,পাইত্যাছি না,"।আব্বা অফিস থেকে ফিরলে আম্মা বিচার দেন কি লোক নিয়া আসছ,বাসার নানান জিনিস সরাইছে।আব্বা বলেন দেশের বাড়ী থেকেই তো লোক নিয়া আসলাম,এরা চুরি করলে কি করবা।আম্মা গজরাতে থাকেন।আমি ভাবি শালা চোরের দেশ,সব শালা চোর।চোরের চৌদ্দগোষ্ঠি উদ্ধার করে রাতে ঘুমাতে যাই।

পরদিন সকালে নতুন কেনা আলমিরাটা খুলতে গিয়ে ওয়াকম্যান আর দরজার সাদা পর্দাটা পাওয়া যায়।